শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ, যা জানাল ডিএমপি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. জাকির তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেছেন যে, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।

‎‎এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি।

আরও পড়ুন: কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না

‎‎উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার লক্ষ্যে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে। অদ্যাবধি তাঁর সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

‎‎এমতাবস্থায়, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা: স্বাস্থ্যমন্ত্রী

‎‎একই সঙ্গে শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে অথবা তাঁর পরিচয়, অবস্থান কিংবা উক্ত ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে অফিসার ইনচার্জ, মিরপুর মডেল থানা অথবা উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপি-কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

‎‎ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে সর্বদা অঙ্গীকারবদ্ধ।