মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আরও পড়ুন: সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে সীমিতভাবে সবার সঙ্গে কথা বলতে পারছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: রাজধানীতে বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১ দলীয় জোটের

দলের নেতাকর্মীরা উভয় নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।