৬ বছর পর দেশে ফিরছেন শফিক রেহমান
দীর্ঘ ছয় বছর পর আগামী রবিবার, ১৮ আগস্ট দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। তার দেশে ফেরাকে উদযাপন করতে গঠিত হয়েছে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’।
লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শনিবার (১৭ আগস্ট) ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির’ পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সজীব ওনাসিস এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি বাংলাবাজার পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।
আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল





