ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এ জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন এবং শুক্রবার (১৯ ডিসেম্বর) তা হাতে পেয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, তারেক রহমান লন্ডন থেকে তাঁর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
২০২৪ সালের ৫ আগস্টের পর তার দেশে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে জানানো হয়। তবে ১২ ডিসেম্বর বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন।
তার ফেরাকে কেন্দ্র করে দলের অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নিচ্ছে। বিমানবন্দর থেকে তারেক রহমানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে এবং কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণকারী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে আটক করে ১৮ মাস কারাগারে রাখা হয়। পরে ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান এবং ১১ সেপ্টেম্বর লন্ডন যান। এরপর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন।





