বিগত সরকারের শেষ সময়ে ১৮ মাস জেলে ছিলেন মুছাব্বির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০৮ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কারওয়ান স্টার হোটেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। এ ঘটনায় আরও একজন আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা ঘটেছে ফার্মগেটে।

আজিজুর রহমান মুছাব্বির বিগত সরকারের শেষ সময়ে একটানা ১৮ মাস জেলে খেটেছেন। তার এক সতীর্থ স্মৃতিচারণ করে বলেন, “২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন পার্টি অফিসে হামলায় আমাদের এক সহযোদ্ধা গুলিবিদ্ধ হন। পরেরদিন তার চিকিৎসা করাতে গিয়ে, আমাকে এবং আজিজুর রহমান মুছাব্বিরকে উত্তরা মেডিক্যাল কলেজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি ১৮ মাস জেল খাটেন এবং সাধারণ সম্পাদক পদও হারান।”

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?

সতীর্থর মতে, এত নির্যাতন-নিপীড়নের পরও আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে, যা পুরো সংগঠনের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, “এখন মনে হয়, আমরা সবাই সন্ত্রাসীদের টার্গেটে আছি।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম