বেলায়েত হোসেন মৃধা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক
ছবিঃ সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দিনাজপুরে স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে বেলায়েত হোসেন মৃধা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করছে দল।





