রেজাউল করিম হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জাতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়, সেটিও এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয়।

তিনি দাবি করেন, এ ঘটনায় ৫০ জনের বেশি জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিম শাহাদাতবরণ করেন।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

ডা. শফিকুর রহমান নিহত রেজাউল করিমের জন্য দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন।

তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ ছাড়া সংঘর্ষে গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন জামায়াত আমির।