নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে হাইকোর্টের নির্দেশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন নুসরাত তাবাসসুম।
গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। একই সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর প্রার্থিতাও স্থগিত করা হয়।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে, বিকাল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল।





