বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির আওতায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা থেকে বাদ পড়েছেন।

নতুন ব্যবস্থার ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। সাধারণ পর্যটকদের জন্য এখন মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে। এ সুবিধা পরিবর্তনের আওতায় থাকা দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

আরও পড়ুন: প্যারিসে প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে নিয়ে মতবিনিময়

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ঘোষণায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিককে আগের মতো ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে আবেদনকারীরা এমইভি পাওয়ার সুযোগ রাখবেন।

এর মধ্যে ব্যবসায়িক সফর, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো ভ্রমণ উদ্দেশ্য অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এসব নির্দিষ্ট প্রয়োজনের ক্ষেত্রে যোগ্য আবেদনকারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থা বহাল থাকবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, নিহত ৩ বাংলাদেশি

তবে নতুন নীতিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে কার্যকর হবে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কিংবা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার ওপর এ সিদ্ধান্তের সরাসরি কোনো প্রভাব নেই।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে।