প্যারিসে প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে নিয়ে মতবিনিময়
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি চ্যানেল টিভিএন টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি ও ‘আমার সিলেট’ সম্পাদক এমদাদ চৌধুরী দীপুর প্যারিস আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, নিহত ৩ বাংলাদেশি
সভায় সভাপতিত্ব করেন আমার সিলেট পরিবার ফ্রান্সের পরিচালক ও লেখক সোহাইল আহমদ। বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফ্রান্সে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, ইউরো বার্তা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, এইড পয়েন্টের পরিচালক ফায়সাল মাহমুদ, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, আদাফের পরিচালক তানভীর ওয়াদুদ, ফিদার পরিচালক সায়েম জামিল, বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক তানভীর তালুকদার, দফতর সম্পাদক মোহাম্মদ কায়সার আহমদ ও সদস্য সাহাদ উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াস তানিম এবং কমিউনিটি ব্যক্তিত্ব লুৎফুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: সৌদি আরবে ব্রেন স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মতবিনিময় সভায় বক্তারা প্রবাসে বাংলা গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সেতুবন্ধন তৈরিতে প্রবাসী সাংবাদিকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় এমদাদ চৌধুরী দীপু প্যারিসে অবস্থানকালে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জনকে গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসে থেকেও অনলাইন-অফলাইনে সবসময় সরব ছিলেন। হাসিনার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন জাতিসংঘ ভবনের সামনে, জনমত তৈরিতে চালিয়ে গেছেন নানা তৎপরতা। আওয়ামী রেজিমের বিরুদ্ধে অনলাইন প্রচারণাসহ নানামাত্রিক মননশীল ও বুদ্ধিবৃত্তিক কাজ রয়েছে তাঁর। এসব তৎপরতার কারণে আওয়ামী আমলের প্রশাসন ও গোয়েন্দা সংস্থার চক্ষুশূলে পরিণত হয়েছিলেন সাংবাদিক দীপু। প্রবাসে থেকে সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে কাজ করায় যারা সংশ্লিষ্ট ছিলেন, সে তালিকায় তাঁর নাম ছিল গোয়েন্দাদের টপলিস্টে।





