আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনে।
ইসলামের বিশ্বাস অনুযায়ী, এই রাতেই মহান আল্লাহ তাআলা মানবজাতির পথনির্দেশনার জন্য কুরআনে অবতীর্ণ করা শুরু করেন মহানবী মুহাম্মদ (সা.)-এর ওপর।
আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করুন সহজেই
শবে কদরের রাতে বিশ্বের মুসলমানরা নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতে মগ্ন থাকেন। এই রাতে মহান আল্লাহর কাছে গুনাহ মাফ ও রহমত কামনা করা হয়।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদগুলোতে বিশেষ দোয়া ও ইবাদতের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত জেগে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নফল নামাজ, তেলাওয়াত এবং ইবাদতে সময় অতিবাহিত করবেন।
আরও পড়ুন: দেশের যেসব জেলায় আজ সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা
ধর্মীয় আলেমরা বলেছেন, এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই তারা মুসলমানদের বেশি বেশি ইবাদত, দোয়া ও মানবকল্যাণের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।





