শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়লো নেদারল্যান্ডস
শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে খর্বশক্তির নেদারল্যান্ডস।
লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটাররা বাজে পারফরম্যান্স করলেও শেষ দিকে অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিকের দৃঢ়তায় ২৬২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট
টস জিতে ব্যাট করতে নেমেই কাসুন রাজিথা ও দিলশান মধুশঙ্কা ঝড় তোলেন ডাচ শিবিরে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে পড়তে ৭১ রানে ৫জন টপ অর্ডার নাই হয়ে গেছে। এর মধ্যে সর্বোচ ২৭ রান করেন কলিন আকারম্যান ।
টেল এন্ডারে ৮২ বলে ৭০ রান করেন সাইব্র্যান্ড অ্যাঙ্গেহল। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন লোগান অন বিক। এ দু’জনের ১৩০ রানের অনবদ্য জুটির ওপর ভর করে ৪৯.৪ ওভারে গিয়ে ২৬২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো
৭৫ বলে ৫৯ রান করে আউট হন লোগান ফন বিক। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১৬টি করে রান করেন স্কট এডওয়ার্ডস এবং ম্যাক ও’দাউদ।
শ্রীলঙ্কান হয়ে দিলশান মধুনশঙ্কা এবং কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট। ১ উইকেট নেন মহেশ থিকসানা।





