ইয়ামেলের জীবনে ১৯ এর অবিশ্বাস্য মিল

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবলপ্রেমীদের কাছে বিস্ময়ের এক নাম লামিন ইয়ামেল। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর তার জীবনে বারবার ফিরে আসছে একটি বিশেষ সংখ্যা ১৯।

বর্তমানে ইয়ামেলের বয়স ১৯ বছর*। জাতীয় দলের হয়ে তিনি খেলছেন ১৯ নম্বর জার্সি পরে। আরও অবাক করার মতো বিষয় হলো, ১৯ জুলাই তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে বিশ্বকাপের শিরোপা জয়ের গৌরব অর্জন করেন।

আরও পড়ুন: এশিয়া কাপ হকিতে তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

একই সংখ্যার এমন ধারাবাহিক উপস্থিতি ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ‘ম্যাজিক অব ১৯’ হিসেবে উল্লেখ করছেন। কেউ কেউ বলছেন, ইয়ামেলের জীবনে ১৯ সংখ্যাটি যেন সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছে।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে ইয়ামেল ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে আলোচনায় রয়েছেন। তার পারফরম্যান্স এবং অর্জন ইতোমধ্যেই ফুটবল ইতিহাসে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস গড়তে যাচ্ছেন কক্সবাজারের ফাতেমা