আজও ঢাকায় শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত কয়েকদিনের ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় আজও শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। একইসঙ্গে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: রাজধানীসহ দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।