বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে তাপমাত্রার পরিবর্তন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৪ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এটি ঘনীভূত হতে পারে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার (২৩ নভেম্বর) ও সোমবার (২৪ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিবর্তন নেই। সাধারণ মানুষদের সতর্ক করা হয়েছে, লঘুচাপ ঘনীভূত হলে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন হতে পারে