চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল হতে পারে সাগর
বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যার ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন: সারাদেশে বজ্রপাতে ৯ জনের মৃত্যু





