নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ, ৩ বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।





