কলমাকান্দায় কলস মার্কার গণজোয়ার

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৪ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছেরের ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মাত্র দুজন নারী। এর মধ্যে একজন শিক্ষিত তরুণ প্রার্থী মোছা. রুনা আক্তার। তার মার্কা কলস।

নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন বাজারে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক করছেন তিনি। সারাও পাচ্ছেন বেশ ভালো। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা আক্তার একটি প্রিয় নাম। এছাড়া যুবক, বৃদ্ধ থেকে শুরু করে নারীদের কাছেও বেশ পছন্দের প্রার্থী রুনা আক্তার।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা আক্তার এখন জনপ্রিয়তার তুঙ্গে। ফলে সর্বত্রই শোনা যাচ্ছে তার নাম। পারার চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে মুখে রয়েছে রুনা আক্তারের নাম। জয়ের সম্ভাবনাও রয়েছে অনেক। এর মধ্যে অনেকেই বলছেন, কলমাকান্দায় ভোটের ইতিহাস গড়তে চলেছেন রুনা আক্তার।

নির্বাচন বিষয়ে রুনা বলেন, উপজেলার অবহেলিত নারীদের নিয়ে কাজ করতে চাই। তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এছাড়া এলাকায় মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলসহ বাল্য বিয়ে বন্ধে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২