নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে- শিল্পমন্ত্রী
বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। এর জন্য সরকার দেশের সকল এজেন্সিকে ব্যবহার করেছেন। বিশেষ করে নরসিংদীর জেলখানায় যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সরকার সেনা বাহিনী, পুলিশ বাহিনীসহ সরকারের প্রতিটি
সেক্টরকে কাজে লাগিয়ে আজ পরিস্থিতি শান্ত করেছেন। শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি আজ নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এক জরুরী আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জেলখানায় যারা এই তান্ডব
আরও পড়ুন: গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল
চালিয়েছে তারা দেশকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটিয়েছে। সরকার তাদের খোজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে। এছাড়া আর কোন পথ নেই। তবে জেলখানা থেকে জঙ্গি ছাড়া অন্যরা যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে
তাদের অনেকেই আত্মসমর্পন করছেন। এছাড়া লুট হওয়া ৪১ অস্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতিক, পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা সিদ্দিকী রোজী, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ।
আরও পড়ুন: মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি, তদন্ত কমিটি গঠন: বিভাগীয় কমিশনার
সভায় নরসিংদীর আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়, বিশেষ করে নরসিংদী জেলা কারাগার থেকে আসামি পলায়ন ও লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার বিষয়ে আলোচনা করা হয়।





