বৃহত্তর ময়মনসিংহ সমিতি
আব্দুস সালাম সভাপতি, নাসির উদ দৌলা মহাসচিব নির্বাচিত
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহের ছয় জেলা নিয়ে গঠিত বৃহত্তর ময়মনসিংহ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। মহাসচিবনির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পুলিশ নাসির উদ্ দোলা। মিরপুর ১৩ সেকশনে বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব কার্যালয় শনিবার সকালে কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে মেয়াদ উত্তীর্ণ আগের কমিটি বিলুপ্ত করে নতুন উক্ত কমিটি গঠন করা হয়। সমিতির জৈষ্ঠ সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ এর সভাপতি তে সভায় ৬ জেলার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তম ময়মনসিংয়ের টাঙ্গাইল জেলা সভাপতি সাবেক সচিব ইব্রাহিম হোসেন খান, নেত্রকোনা জেলা সমিতির জালাল উদ্দিন, ময়মনসিংহ জেলা সমিতির এসডি হুমায়ুন, শেরপুর জেলা সমিতির নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমিতির মহাসচিব তোফায়েল কযির খান, প্রকৌশলী এশারফ হোসেন, এডভোকেট খলিলুর রহমানসহ ছয় জেলার ঢাকাস্থ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সাধারণ সদস সদস্যদের মতামত নিয়ে আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতভাবে উক্ত কমিটি গঠন করা হয়। আলোচনার মাধ্যমে ৬ জেলার সভাপতি সাধারণ সম্পাদক যৌথ বৈঠক করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০





