মন্ত্রীদের গানম্যান নিয়োগ নিয়ে আইজিপির চিঠি

রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ন গোপনীয়তা বিনষ্টের আশঙ্কা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ দেওয়া ১১১ জন গানম্যান সম্পর্কে রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহের গোপনীয়তা বিনষ্টের আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর গত ১৬ মার্চ  আইজিপির পক্ষে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশের স্পেশাল বাঞ্চের এইরূপ গানম্যান  নিয়োগের ফলে আশঙ্কার কথা উল্লেখ করে আলোচিত ১৩ জন গানম্যানের নিয়োগ বিষয় মতামত চাওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে আলোচনা করে জানা গেছে, নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের আগেই স্পেশাল ব্রাঞ্চ  থেকে তাদের নিরাপত্তার জন্য গানম্যান বাছাই করা হয়। নতুন সরকারের মন্ত্রী উপদেষ্টাদের গানম্যান  নিয়োগের বিষয়ে আগের সরকারের কাউকে নিয়োগ দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে বিতর্কিত এই গানম্যানদের রাতারাতি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ আছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সংশ্লিষ্ট কর্মকর্তারা মোটা অংকের উৎকোচ ও নানা তদবিরে অসৎ উদ্দেশ্যে সরকারের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য পাচারের উদ্দেশ্যেই বিতর্কিত এই নিয়োগ দিয়েছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান এসআই জসিমের বিষয়ক বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন নতুন সরকার গঠনের পর তাদের অভিপ্রায় অনুযায়ী এবং সরকারের আদর্শ উপযোগী বাছাইকৃত ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত ছিল। তড়িঘড়ি করে এই নিয়োগ উদ্দেশ্য প্রণোদিত। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পরবর্তী পাঠানো চিঠিতে আইজিপি উল্লেখ করেন জাতীয় সংসদের  স্পীকার, ডেপুটি  স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চীফ হুইপ, হুইপ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবর্গের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা হতে গানম্যান নিয়োগ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চীফ হুইপ, হুইপ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবর্গের অনুকূলে স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক এ পর্যন্ত ১১১ জন গানম্যান (সিপিও) নিয়োগ করা হয়েছে। ভিআইপিদের নিরাপত্তায় নিয়োগ দেওয়া ১১১ জন গানম্যানের অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে যোগদান করেছে। তাদের অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ও আওয়ামী লীগের নেতাদের আত্মীয়-স্বজন বলে জানা গেছে। তাদের পুলিশে নিয়োগ হয় আওয়ামী লীগের এমপিদের সুপারিশে। বিতর্কিত এই ব্যক্তিদের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের মন্ত্রীদের সাথে ক্লোজ প্রটেকশনের দায়িত্ব পালন উদ্বেগজনক হিসেবে দেখছে নিরাপত্তা বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী, আবেগঘন পরিবেশ

বিতর্কিত ও রাষ্ট্রীয় স্পর্শকাতর মন্ত্রীদের গানম্যান  নিয়োগের বিষয়ে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বাংলাবাজার পত্রিকাকে বলেন, ভিআইপিদের গানম্যান আমি দায়িত্ব গ্রহণের  আগে নিয়োগ করা হয়েছে। প্রতিনিয়ত তাদের কার্যক্রম ভেটিং করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী অনেককেই পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এই ভেটিং অব্যাহত আছে। তাছাড়াও অভিযোগের বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই করছি। তবে  স্পেশাল ব্রাঞ্চের একটি  সূত্র জানায়, নতুন সরকার গঠনের আগেই ডিআইজি ভিআইপি  প্রোটেকশন মনিরুজ্জামানের তত্ত্বাবধানে  জাহাঙ্গীর হোসেন এস এস ক্লোজ প্রটেকশন, এডিশনাল এসপি আব্দুল হাই নতুন মন্ত্রীদের গানম্যান নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করে। পুরনো গানম্যানদের বিএনপি সরকারের নতুন মন্ত্রীদের গানম্যান  হিসেবে নিয়োগ দেয়া হবে না মর্মে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়া হলেও হঠাৎ করেই তাদের নিয়োগ দেওয়ায় প্রশ্ন উঠেছে। জানা যায়, প্রোটেকশন বিভাগের মুন্সি  এ এসআই মাহবুব ও  এএসআই এনামুল মিলে নতুন মন্ত্রীদের গানম্যান  নিয়োগের একটি তালিকা তৈরিতে প্রভাব বিস্তার করে।  

এরা সকলেই সঙ্ঘবদ্ধ ভাবে অনেকের তথ্য গোপন করে তালিকা তৈরিতে লাভবান হওয়ার গুঞ্জন আছে ।

আরও পড়ুন: মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১%, , তবে বাজারে চাপ বহাল

মন্ত্রী প্রতিমন্ত্রীদের গানম্যান নিয়োগ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান ও পুলিশের  সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন গানম্যানদের মূল দায়িত্ব হল ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করা। প্রয়োজনীয় ইন্টেলিজেন্স কালেকশন করে নিরাপত্তার যাবতীয় বিষয় নিশ্চিত করবে। এক্ষেত্রে সাধারণত এসবি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত পেশাদার দক্ষদের নিয়োগ দিয়ে থাকে। মন্ত্রীদের গানম্যান নিয়োগের ক্ষেত্রে খোঁজ খবর নিয়ে সাধারণত দেয়া হয়। বুদ্ধিদীপ্ত পেশাদার ও বিশ্বস্ত কর্মীদের এই ক্ষেত্রে নিয়োগ দিয়ে থাকে। যেহেতু গত ১৭ বছর দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না তাই অনেকেই স্বৈরাচারী সরকার থেকে সুবিধা প্রাপ্ত হয়ে পেশা বহির্ভূত কাজে লিপ্ত হয়েছে। এদের চিহ্নিত করে পেশাদারদের গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ দিতে হবে।

আইজিপির চিঠিতে উল্লেখ করা হয়, নিয়োগকৃত গানম্যানসমূহের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লিখিত ১৩ জন পুলিশ সদস্য গানম্যান হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩ নং কলামে উল্লিখিত ভিআইপিগণের সাথে ও সময়ে গানম্যান (সিপিও) হিসেবে নিয়োজিত ছিলেন । নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এ আশঙ্কায় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সাথে গানম্যান (সিপিও) হিসেবে নিয়োজিত ছিল এমন পুলিশ সদস্যদের পুনরায় বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়সহ অন্যান্য ভিআইপিগণের সাথে গানম্যান হিসেবে নিয়োগ না করার বিষয়ে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গানম্যান নিয়োগের জন্য জোরালোভাবে একাধিকবার সুপারিশ করতে থাকেন বিধায় অনিচ্ছা সত্বেও স্পেশাল ব্রাঞ্চ সংযুক্ত তালিকায় বর্ণিত ব্যক্তিদের পুনরায় গানম্যান হিসেবে নিয়োগদান করেছে। এরূপ নিয়োগদানের ফলে রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহের গোপনীয়তা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বিধায় তাদের নিয়োগদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন ।

এমতাবস্থায়, সংযুক্ত তালিকায় উল্লিখিত ১৩ জন গানম্যানের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদানের জন্য সবিনয় অনুরোধ করা হলো। এরমধ্যে তালিকায় ১.নং থাকা কং/২৯৩৬ কাউছার আহমেদ, বিপিঃ ৯০১০১২৭৬৩৫, আহসানুল ইসলাম টিটু, এমপি, আওয়ামী লীগ সরকারের সময় প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় (০৬ মাস),পরবর্তীতে সৈয়দা রিজওয়ানা হাসান  উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় (২০২৪-২০২৬)। স্পেশাল ব্রাঞ্চ কর্তৃপক্ষ তাকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, এমপির গানম্যান নিয়োগ করে। এক্ষেত্রে এসবি চীফ মোঃ গোলাম রসুল এর মাধ্যমে সৈয়দা রিজওয়ানা হাসান সুপারিশ করেন বলে উল্লেখ করা হয়।  

তালিকায় ২. কং/২৩০৬ মোঃ তাসনীম আলম, বিপি- ৮৬০৬১০২৮০৫, কামাল আহম্মেদ মজুমদার (২০১৯-২০২৩) সাবেক শিল্প প্রতিমন্ত্রী  দায়িত্ব পালন করেন।  ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার, রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ও প্রতিরক্ষা, (উপদেষ্টার পদমর্যাদা) (২০২৪-২০২৬)। দায়িত্ব পালন করেন।  নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), মাননীয় মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পেলে স্পেশাল ব্রাঞ্চ থেকে এসবি প্রধানের সুপারিশে তাকে গানম্যান  নিয়োগ করা হয়। 

তালিকায় ৩. কং/২৩০৮ মোঃ জাকির হোসেন, বিপি-৯২১১১৩৪৯৯৮, আওয়ামী লীগ সরকারের 

ড. এনামুর রহমান, প্রতিমন্ত্রী, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, (২০২২-২০২৩) গানম্যানের দায়িত্ব পালন করেছিলেন। অন্তর্বর্তীকাল সরকারের সময় লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সময় উপদেষ্টা ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়,  ২. কৃষি মন্ত্রণালয়। (২০২৪-২০২৬) দায়িত্ব পালন করেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এসবি চীফ মোঃ গোলাম রসুল এর মাধ্যমে বিশেষ তদবিরের একে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন আব্দুল আবাল মিন্টুর গানম্যান নিয়োগ করা হয়।

৪. এএসআই/ বশির উল্লাহ, বিপি- ৮৮০৭১০৯৪৯৯, আওয়ামী লীগ সরকারের  মোঃ শহীদুজ্জামান সরকার, প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় (৩ মাস) ও পরবর্তীতে নুরজাহান বেগম, উপদেষ্টা, ১. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নতুন সরকার গঠনের পর মিজানুর রহমান মিনু, এমপি, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় -এর গানম্যান নিয়োগ করা হয় গোলাম রসূল বিশেষ সুপারিশে। 

৫. কং/২২০৭ মোঃ আশিকুল ইসলাম,  বিপি-৯১১১১৩৭৪৭৩, (২০২৪-২০২৬)  আবু মোহাম্মদ আমিন উদ্দিন, 

এটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, (২০১৮-২০২৪) গণঅভ্যুত্থান  পরবর্তী তাকে মোঃ আসাদুজ্জামান, এমপি, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এর গানম্যান নিয়োগ করা হয়। একইভাবে এএসআই/ লুৎফর রহমান, বিপি-৭৫৯৫০৮৮০০৩, আবু মোহাম্মদ আমিন উদ্দিন এর গানম্যান ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। পরবর্তীতে  মো. আসাদুজ্জামান, এটনী জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (২০১৮-২০২৪) এর গানম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৭. এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান (২০২৪), বিপি-৯১১০১২৭৫৩৫ আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (২০১৮-২০২২) ইকবালুর রহিম, এমপি, হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, এর গানম্যানের দায়িত্ব পালন করে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়  অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ১. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (২০২৫- ২০২৬), নতুন সরকার গঠনের পর মোঃ রাজিব আহসান, এমপি, প্রতিমন্ত্রী এর গানম্যান নিয়োগ  করে।

৮. কং/১৮৬৪ মোঃ রাসেদুল হক , বিপি- ৯০১১১৪০৯৬৮, আওয়ামী লীগ সরকারের সময়ে আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রী অর্থ মন্ত্রণালয় (২০২৪) আরো বেশি গানম্যানের দায়িত্ব পালন করে। 

অন্তর্বর্তীকালীন সরকারের সময় লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, (উপদেষ্টার পদমর্যাদা) (২০২৪-২০২৬)গানম্যানের দায়িত্ব পালন করে। 

জাতীয় নির্বাচনের পর বিএনপি নতুন মন্ত্রিসভার  শামা ওবায়েদ ইসলাম, এমপি, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় । (২১২, ফরিদপুর-০২) এর গানম্যান  নিয়োগ করে সাবেক আইজিপি শহীদুল্লাহ এবং  লুৎফে সিদ্দিকীর তদবিরে। 

৯. কং/৩৯২৩ মোঃ মিলন মাতুব্বর, বিপি-৯১১১১৩৪৭৯৪, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও ছাত্রলীগের সভাপতি ড. এ.কে.এম এনামুল হক শামীম (২০১৮-২০১৯)এর গানম্যান দায়িত্ব পালন করে। নতুন সরকার গঠনের পর আইজিবি বাহারুল আলমের তদবিরে তাকে ফারজানা শারমীন, এমপি,  প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এর গানম্যান  নিয়োগ করা হয়।

১০. এএসআই/ মোঃ কামরুজ্জামান, বিপি-৭৮৯৯০৩০৭৩১, মশিউর রহমান রাঙ্গা, এলজিআরডি প্রতিমন্ত্রী (২০১৪-২০১৮) ও কে এম খালিদ মাহমুদ (২০১৮-২০২৩) ও পরবর্তীতে  ড. আসিফ নজরুল উপদেষ্টা, ১. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ২. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় (২০২৪-২০২৬) এর গানম্যানের  দায়িত্ব পালন করে। বিএনপির নতুন সরকার গঠনের পর তাকে ইয়াসের খান চৌধুরী, এমপি,  প্রতিমন্ত্রী, তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়, গানম্যান নিয়োগ করা হয়। 

১১. এএসআই/ মোঃ নোমান, বিপি-৮৫০৫০৬৪৯৯১, আহসানুল টিটু, বাণিজ্য প্রতিমন্ত্রী  (২০২৪) এর গানম্যান ছিল। পরবর্তীতে মোঃ মাহফুজ আলম,  উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (২০২৪-২০২৬) বডিগার্ড নিযুক্ত হয়। জাতীয় নির্বাচন পরবর্তী বিএনপি’র নতুন সরকার গঠনের পর এম এ মুহিত, এমপি,  প্রতিমন্ত্রী, ১. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ২. ডাক, টেলিযোগাযোগ, ৩. বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, (৬৭, সিরাজগঞ্জ-৬) এর গানম্যান নিযুক্ত হয়। 

১২. এএসআই (নিঃ)/১২৬ মোঃ আঃ বারী, বিপি-৮৭০৬১২৬৩২২, আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহম্মেদ তৌফিক (২০১৪-২০১৮),  ক্যাপ্টেন (অবঃ) এবিএম তাজুল ইসলাম সভাপতি (২০১৮-২০২৩) ও ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত এমপি),  প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় (২০২৪) এর গানম্যানের  দায়িত্ব পালন করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়  অধ্যাপক ডাঃ অধ্যাপক বিধান, রঞ্জন রায় পোদ্দার, উপদেষ্টা, ১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর গানম্যানে যুক্ত হয়। বিএনপির নতুন সরকার গঠনের পর তাকে মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর  উপদেষ্টার গানম্যান নিয়োগ করা হয়। এ নিয়োগে, ডিআইজি সিটিএসবি, ওপিএস ( এসবি চীফ জনাব মোঃ গোলাম রসূল তদবির করেন।

১৩. নং এএসআই/ইসমাইল বারী, বিপি-৮৬০৫১১১৪২৮, আওয়ামী লীগ সরকারের  আনিসুল ইসলাম মাহমুদ এর গানম্যানের দায়িত্ব পালন করে। নতুন সরকার গঠনের পর  বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপির গানম্যান নিয়োগ করা হয়। এক্ষেত্রে 

ডিআইজি ভিআইপি প্রটেকশন এন্ড প্রটোকল তদবির করেন বলে আইজিপির চিঠিতে  উল্লেখ করা হয়।