বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ০৫ মে ২০২৫ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ন, ০৬ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (৫ মে) রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু রয়েছে ২ জন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর একে একে যোগ দেয় আরও ৮টি ইউনিট। 

আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লাগে। তাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।