অবৈধ করাতকল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধ ৫টি করাতকল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদুল ইসলাম।
আরও পড়ুন: নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটাধীন টেপিরবাড়ি মৌজায় এ অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই এএসপি বদলি
শ্রীপুর উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান জানান, সাতখামাইর বিটে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি করাতকল জব্দ করা হয়।
এ সময় প্রত্যেক করাতকলের মালিককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে আসে বন বিভাগ। শ্রীপুর রেঞ্জের সকল বিটে অবৈধ করাতকলে অভিযান অব্যাহত থাকবে।





