হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার ওএসডি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আলাউদ্দিন (পরিচিতি নম্বর: ১৮২৬৯), যিনি বর্তমানে নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।

আরও পড়ুন: আইজিপির বাড়িতেই চুরি: নিরাপত্তার ‘দুর্গে’ নিঃশব্দে ঢুকে তামার তার উধাও

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটিতে সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান খানের স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপিও পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন দেখতে েএখানে ক্লিক করুন

আরও পড়ুন: আশুলিয়ায় ময়লার ব্যবসা দখলে তৎপর যুবদল নেতা ইদ্রিস