বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল

Sanchoy Biswas
মো. মাসুদ বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৭ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় বিশ্বাস করে না।

বুধবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেন, রাজনীতি করা সবার অধিকার। তবে রাজনীতির নামে মিথ্যাচার ও অপপ্রচার করা উচিত নয়। তিনি বলেন, অনেক আলেম-ওলামা ও ধর্মীয় নেতা বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। ইসলামের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিশেষ করে নারীদের ভুল বোঝানো হচ্ছে। তিনি এ ধরনের রাজনীতিকে অনৈতিক ও জনগণের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

সভা শেষে তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।