কুলাউড়ায় ইফতার ও সেহরীর সময়সূচী ক্যালেন্ডারের উন্মোচন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের আয়োজনে পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহরীর সময়সূচীর ক্যালেন্ডারের উন্মোচন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে ক্যালেন্ডারের উন্মোচন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদীন বাচ্চু।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আলী মর্তুজা আমানী-এর সভাপতিত্বে এবং কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা কাজী সমিতির সেক্রেটারি কাজী মাওলানা মখলিছুর রহমান এবং রাউৎগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনু মিয়া।

অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিতদের সঙ্গে ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬