উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে অবৈধভাবে খাস জমি থেকে মাটি উত্তোলন

Sanchoy Biswas
উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান স্থানীয় সচেতন নাগরিকরা। উলিপুর উপজেলার স্থানীয় সচেতন মানুষ বিষয়টি বন্ধ করার চেষ্টা করলে অভিযোগ রয়েছে, অত্র ইউনিয়নের কাগজিপাড়া গ্রামের তারা মিয়ার নামে।

সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে, নদীর গড় কেটে রাস্তা তৈরি করে মাটি কেটে নিয়ে ইটভাটায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান করে বলা হয়, ছবিটি দেখে বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করবেন।

অবৈধ বালু উত্তোলন কোনো ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়। এটি পরিবেশ, নদীর স্বাভাবিক প্রবাহ, কৃষিজমি এবং সাধারণ মানুষের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্ত জরুরি।

আমরা চাই আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হোক। ব্যক্তিগত প্রভাব বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ৪নং পান্ডুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিনাবাজারের পাশে গিদারি নদীর স্বার্থ রক্ষা করা হোক।

এবং সত্য উদঘাটিত হোক, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।