সৌদি আরবে মিসাইল দুর্ঘটনায় কটিয়াদীর যুবক বাচ্চু মিয়ার মৃত্যু

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের আল খারিজ এলাকায় মিসাইল দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাচ্চু মিয়া (৩৫) কটিয়াদী উপজেলার ১০ নং জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ফেকামারা গ্রামের মোঃ রইস উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি আল খারিজ এলাকায় ঘটে যাওয়া একটি মিসাইল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন: নির্বাচন করতে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি, হেরে গিয়ে স্বপদে বহাল

তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ফেকামারা গ্রাম ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

দোয়া করা হয়েছে, আল্লাহ পাক যেন মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন। একই সাথে সকল প্রবাসী ভাই-বোনের নিরাপত্তা ও সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে।

আরও পড়ুন: শ্রীপুরে সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক