মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:২৬ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখনও পাঁচ থেকে ছয়জন ছাদে অবস্থান করছেন। তাদের ফায়ার সার্ভিসের টার্নটেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে নিরাপদে নিচে নামানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: শরীয়তপুরে যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় নিহত ২

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।