উলিপুর রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

Sanchoy Biswas
মমিনুল ইসলাম, উলিপুর
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সাধারণ সভায় সদস্যদের মাঝে আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় উলিপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদস্যদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শেষে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম। সদস্য সচিব আব্দুল মান্নান, সমাজসেবক আলহাজ করতোয়া, কুড়িগ্রাম প্রতিনিধি হোসেন, উপজেলা প্রেসক্লাব উলিপুরের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলী, আইওয়ান টিভি উলিপুর প্রতিনিধি এবং উলিপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক প্রথম খবর, দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন (রুক), সদস্য সাইনুল ইসলাম লিটন, সম্পাদক অনলাইন দৈনিক উত্তরবঙ্গের সংবাদ ও জেলা প্রতিনিধি দৈনিক নতুন দিন কুড়িগ্রাম, মো. ফজলুল হক রাজু (দৈনিক আমাদের পত্রিকা), সদস্য প্রতীক কুমার, উলিপুর প্রতিনিধি মাসিক যায় যায় বেলা,সহ সকল সদস্যগণ মতবিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ