জৈন্তাপুর সীমান্তে পাসপোর্টবিহীন ৪ শিশুসহ ১৮ জন আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীনভাবে দেশে প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
রবিবার (২২ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। পরে কদমখাল এলাকায় এসে পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী
আটককৃতরা হলেন:
১। মিজানুর মল্লিক (৩৫), পিতা-মৃত আলী আহমদ মল্লিক, সাং-ছোট বাদুরা।
আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি
২। রেশমা বেগম (২৮), স্বামী-মিজানুর মল্লিক, সাং-ছোট বাদুরা।
৩। গোলাম রাব্বী (১১), পিতা-মিজানুর মল্লিক, সাং-ছোট বাদুরা।
৪। মোঃ কাউসার গাজী (৪০), পিতা-মোঃ হারুন গাজী, সাং-ছোট বাদুরা।
৫। মোঃ আল আমিন গাজী (৩০), পিতা-মোঃ হারুন গাজী, সাং-ছোট বাদুরা।
৬। ইমরান খাঁ (২৫), পিতা-মৃত নজরুল খাঁ, সাং-পাঠামারা।
৭। মঞ্জুরা বেগম (৫০), স্বামী-মৃত নজরুল খাঁ, সাং-পাঠামারা।
৮। আছমা বেগম (২১), স্বামী-ইমরান খাঁ, সাং-পাঠামারা।
৯। হালিম খাঁ (৩৮), পিতা-মৃত খালেক খাঁ, সাং-গোদারা, হুগলাবুনিয়া ইউপি।
১০। নাজমা বেগম (৩৫), স্বামী-হালিম খাঁ, সাং-গোদারা, হুগলাবুনিয়া ইউপি।
১১। রাশিদুল (৫), পিতা-হালিম খাঁ, মাতা-নাজমা বেগম, সাং-গোদারা, হুগলাবুনিয়া ইউপি।
১২। লিমা খাঁ (১৫), পিতা-হালিম খাঁ, সাং-গোদারা, হুগলাবুনিয়া ইউপি।
১৩। আব্দুল জয়নাল খাঁ (১৪), পিতা-হালিম খাঁ, সাং-গোদারা, হুগলাবুনিয়া ইউপি।
১৪। মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা-মোঃ ফিরোজ হাওলাদার, সাং-বড়পরি, কাউলিয়া ইউপি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট।
১৫। মুসকান বেগম (২২), স্বামী-মোঃ রবিউল ইসলাম, সাং-বড়পরি, কাউলিয়া ইউপি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট।
১৬। মোঃ রুবেল হোসেন (২৬), পিতা-দেলোয়ার হোসেন, সাং-নাবারন উত্তর বুরুজবাগান, শার্শা ইউনিয়ন, থানা-শার্শা, জেলা-যশোর।
১৭। মুক্তা বেগম (২২), স্বামী-মোঃ রুবেল হোসেন, সাং-নাবারন উত্তর বুরুজবাগান, শার্শা ইউনিয়ন, থানা-শার্শা, জেলা-যশোর।
১৮। পারভিন আক্তার (৪৫), স্বামী-রুহুল আমিন, সাং-হুগলাডাঙ্গা, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, জেলা-খুলনা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনার চালক—ইকবাল হোসেন (২৪), পিতা-রফিক আহমদ, সাং-হর্নি মাঝের বিল, থানা-জৈন্তাপুর এবং রুস্তুম আলী (৩৩), পিতা-সমর আলী, সাং-পীরেরচক, থানা-শাহপরান (রঃ), সিলেট—কেও আটক করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





