সাবেক র‌্যাব এডিজি আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৫৪ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকায় নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মামলার প্রেক্ষাপট

ডিবির এক কর্মকর্তা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা

পূর্বের দায়িত্ব

উল্লেখ্য, আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালে তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে অবসরে যান।