নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা
নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন দুটি স্থান থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় দুজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ২৮টি ব্যারেলে জমাকৃত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় তেল বিক্রির লাইলেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল ইসলামকে (৪৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর ‘পরিকল্পিত হামলা’: নারী গ্রেপ্তার, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ
এছাড়া কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে উপজেলার বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধ ভাবে মজুদকৃত ৯টি ব্যারেলে থাকা এক হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউএনও।





