নরসিংদীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ গ্রেফতার ১

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর পলাশে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার সানেরবাড়ী গ্রাম থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

গ্রেফতারকৃত যুবক হাফিজুর রহমান (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের আতসীপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বুধবার বিকেল তিনটার দিকে আতসীপাড়া গ্রামের এক প্রতিবেশী বান্ধবী বাড়িতে যান ওই শিক্ষার্থী। তারা এক সাথে গল্প ও সাইকেল চালিয়ে সময় কাটান। পরে সন্ধ্যা ঘনিয়ে এলে ওই শিক্ষার্থী বাড়ি ফেরার জন্য বান্ধবী থেকে বিদায় নিয়ে আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে ওই গ্রামে অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান তারা। পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এবিষয়ে পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজনকেও দ্রুত গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।