সিংগাইরে অবৈধভাবে মজুদ জ্বালানি তেল জব্দ, নিলামে বিক্রি

Sanchoy Biswas
হাবিবুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাট সংলগ্ন মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় বাগুলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগে অধিক লাভের আশায় মিলন মাহমুদ নামের এক ব্যবসায়ী পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন সংগ্রহ করে গুদামজাত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের দুটি গুদাম থেকে ২৪ ড্রাম জ্বালানি তেল উদ্ধার করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মিলন মাহমুদকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ এবং বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

পরে জব্দ করা জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।