বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (০৪ মে) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরের চৌঠইমহল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, শফিকুল ইসলাম সাফিক, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির মল্লিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান ফরাজী, মাজেদুল কবির রাসেল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিল্টন মাঝি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।





