সাংবাদিক সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী

Sanchoy Biswas
ইছমত আলী, (কিশোরগঞ্জ) নিকলী প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ২:৪২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব মরহুম সাংবাদিক মো. সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২৪ সালের ১৩ মে সকাল ১১টা ২০ মিনিটে নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম সৈয়দ হোসেন নিকলী পুরান বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি নিকলী পুকুরপাড় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

ব্যবসা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতি, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে নিকলীজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। বন্ধু মহল, এলাকাবাসী ও সুশীল সমাজের মানুষের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত একজন মানবিক মানুষ।

তার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন নিকলীর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। শোকবার্তা প্রদানকারীদের মধ্যে রয়েছেন— সাংবাদিক মো. আবু জামান খোকন (দৈনিক আজকালের খবর), সাংবাদিক মো. হেলাল উদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংবাদিক সোহেল রানা (সিএনএন বাংলা টিভি), সাংবাদিক সাজেদুল হক নাঈম (দৈনিক আলোকিত সকাল), সাংবাদিক আব্দুর রহমান রিপন (দৈনিক শতাব্দীর কণ্ঠ), সাংবাদিক জয়দেব আচার্য (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাংবাদিক নুরুল ইসলাম (আজকের দেশ), সাংবাদিক মো. আলমগীর হোসেন (দৈনিক জবাবদিহি), সাংবাদিক মো. খাইরুল ইসলাম (দৈনিক বিজনেস ফাইল), সাংবাদিক মাহমুদ আল আজাদ (দৈনিক খবর পত্র) এবং সাংবাদিক হৃদয় হোসাইন (দৈনিক রুপালি বাংলাদেশ)।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নিকলীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।