উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা মিনি স্টেডিয়ামে কোরবানির পশুর হাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উলিপুর উপজেলা পৌর শহরের একমাত্র মিনি স্টেডিয়াম মাঠে দীর্ঘদিন থেকে কোরবানির পশুর হাট বসে আসছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেখানে পুনরায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর প্রেক্ষিতে ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উক্ত স্টেডিয়ামে জাতীয় প্রোগ্রাম, বিভিন্ন খেলাধুলা ও অনুষ্ঠান হয়ে আসছে। মিনি স্টেডিয়ামে পশুর হাট বসার কারণে বিভিন্ন বর্জ্য, রক্ত ইত্যাদির মাধ্যমে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়। আশেপাশে বসবাসরত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তাছাড়াও স্টেডিয়ামের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত যানবাহন ও জনসমাগমের চাপে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। মিনি স্টেডিয়ামে কোরবানির পশুর হাট বসায় নানা সমস্যায় পড়তে হয় ক্রীড়া সংগঠনকে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মিনি স্টেডিয়ামে কোরবানির পশুর হাট বন্ধের দাবিতে ১৭ মে ২০২৬ ইং তারিখে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

অভিযোগের বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এম এ আরিফ প্রতিবেদককে জানান, “স্টেডিয়াম মাঠে পশুর হাট বসানোটা ঠিক নয়। অভিযোগ পেয়েছি। আইন-কানুন দেখে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”