ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া ইউনিয়নের ভাতকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক উল্টে চালকের নির্মম মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম রাসেল মিয়া। আজ বুধবার (২০ মে) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: অধ্যক্ষের সহায়তায় জাল সনদে চাকরি, তুলছেন সরকারি বেতন
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা যমুনাসেতুমুখী ট্রাকটি সকালে ভাতকুড়া এলাকায় পৌঁছায়।চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে যায় এবং উল্টে যায়।ট্রাকটি উল্টে গেলে চালক রাসেল সেটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মহানগর সদস্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা





