শরীয়তপুরে আনসার-ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে শরীয়তপুরের ছয়টি উপজেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভাতাভোগী ২৩৯ জন সদস্য-সদস্যার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হলরুমে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আরও পড়ুন: রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুঁড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট অভিজিৎ সাহা, সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ, সদর উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক মো. ফররুখ আহমেদসহ বাহিনীর অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: কুলাউড়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
ঈদ সামগ্রী বিতরণের সময় জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, দেশের নিরাপত্তা ও বিভিন্ন ক্লান্তিকালে আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের বাহিনীর এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।





