ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে কুলাউড়ার মুজিব নিহত

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে লখাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দত্তগ্রাম এলাকার অজিব আলীর ছেলে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ৬ থেকে ৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় চোরাকারবারীদের সহযোগিতায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সন্ধ্যা ৭টার দিকে ভারতের লখাইরচর এলাকায় লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিএসএফ ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর অন্য চোরাকারবারীরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে গেছে।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে বিশাল মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মুজিব নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।