নাটোরের লালপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sadek Ali
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির চৌকস অভিযানে ৩০ (ত্রিশ) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।​

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ জুলাই রাত ১০:৩০ ঘটিকায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ লালপুর থানাধীন ওয়ালিয়া বাজার আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেন।​অভিযানকালে আনুমানিক ৩ (তিন) গ্রাম ওজনের ৩০ পুরিয়া অবৈধ হেরোইনসতমগগহ হাতেনাতে দুই মাদক ব্যতবসায়ীকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত আসামিরা হলেন:লালপুর উপজেলার ওয়ালিয়া( পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আকবরের পুত্র মোঃসাহাবুল ইসলাম সাধন(৩৬), একই গ্রামের মৃত জামাত আলী পুত্র ঝুমুর আলী(৩৪)। 

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ ৫ জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।​মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন