৩৩ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিকে বাধ্যতামূলক অবসর প্রদান

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছে সরকার। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়।

এই ৩৩ কর্মকর্তাকে ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ওএসডি করে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন, মামলা-বাণিজ্য, ক্রসফায়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

তালিকা দেখতে এখানে ক্লিক করুন