মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড

Any Akter
গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৪ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হেরোইন সেবন ও সংরক্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের পেছনের সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ‘ক’ শ্রেণির মাদক হেরোইন সেবন ও সংরক্ষণের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ও ৩৬ ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়।

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম।

তিনি বলেন, “মাদকবিরোধী অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।