বিজিবি’র অভিযানে জুন মাসে ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২১ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩০৭ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১৮,০১৫টি শাড়ী, ৩,২৫২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯,৫৫১টি তৈরী পোশাক, ১,৮৯,০১৮টি কসমেটিক্স সামগ্রী, ১৭,৫৪,৫৪৩ পিস আতশবাজি, ৭,৪৬৪ ঘনফুট কাঠ, ৭,৩১৬ কেজি চা পাতা, ৪,২৭০ কেজি সুপারি, ১,০১,৭৭৬ কেজি কয়লা, ১,৭৪,৮৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৯৭টি মোবাইল, ১,৮৬৫পিস মোবাইলের ডিসপ্লে, ৪১,১৬২ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৫,০৫৬ পিস ইলেকট্রিক সামগ্রী, ২২,৬১২টি চশমা, ৫২,৭৩৬ কেজি জিরা, ৪,২৮৫ কেজি রসুন, ১৮,৭৯৮ কেজি চিনি, ১০,২২৪ কেজি সার, ১১,৪১,১৬৯ পিস চিংড়ি মাছের পোনা, ৩,২৮২ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২,২৭৬ প্যাকেট কীটনাশক, ৫,৯১,৪১৯ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ৬৯৪ কেজি বিভিন্ন প্রকার বীজ, ১,২৩৯ পিস যানবাহন যন্ত্রাংশ, ১১টি ট্রাক/কাভার্ড ভ্যান, ০৫টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ০৩টি ট্রাক্টর, ২০টি ট্রলি/মাইক্রোবাস, ৬৮টি সিএনজি/ইজিবাইক/ অটোরিক্সা, ৩৫টি মোটরসাইকেল এবং ৫৩টি বাইসাইকেল/ভ্যান।  

আরও পড়ুন: সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

 উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-০৮টি দেশী/বিদেশী পিস্তল, ০১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, ০২টি মাইন, ০৬টি গ্রেনেড এবং ০৬টি অন্যান্য অস্ত্র। 

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৩৭,৭৯,৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস, ৬০৭ গ্রাম হেরোইন, ১,৪২২ বোতল ফেনসিডিল, ৬,৮৩৮ বোতল বিদেশী মদ, ৩৯৫ লিটার বাংলা মদ, ৩,২৬৮ ক্যান বিয়ার, ১,৭১০ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১,৮৪,৬৩৩টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২৪,২০১ বোতল বিভিন্ন প্রকার সিরাপ এবং ৮২,৭১৫ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট

আরও পড়ুন: চট্টগ্রামে রেললাইনে পানি, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭জন বাংলাদেশী নাগরিক, ০১ জন ভারতীয় নাগরিক ও ২৮৪ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।