গাজীপুরে বৃত্তি পেয়েছে ১ হাজার ৭২৩ শিক্ষার্থী

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর জেলায় প্রাথমিকে এবার বৃত্তি পেয়েছে মোট ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। বৃত্তি প্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬৬০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৬৩ জন শিক্ষার্থী। রবিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, গাজীপুর সদরে সবচেয়ে বেশি ৭০৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৪০ জন ও সাধারণ বৃত্তিতে ৪৬৪ জন। এরপরের অবস্থানে থাকা কালিয়াকৈর থানায় বৃত্তি পেয়েছে ২৫৭ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৯৮ জন ট্যালেন্টপুলে ও ১৫৯ জন সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে। শ্রীপুর থানায় মোট ২৫০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এখানে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে উত্তীর্ণের সংখ্যা ১২৫ জন করে। টঙ্গীতে বৃত্তি পেয়েছে ১৯৪ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৫৮ জন ট্যালেন্টপুলে ও ১৩৬ জন সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে। কাপাসিয়া থানা এলাকায় মোট ১৬২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৮৫ জন ট্যালেন্টপুলে এবং ৭৭ জন সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে কম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কালীগঞ্জ থানায়, ১৫৬ জন। এর মধ্যে ৫৪ জন ট্যালেন্টপুলে এবং ১০২ জন সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য