দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরিচ্যুতি এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দৈনিক কর্মচারী সমিতি।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজন নীতিমালা-২০২৫ বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল রেখে দীর্ঘদিন কর্মরত দৈনিক মজুরি ও মাস্টার রোল কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও যথাযথ মূল্যায়ন না করে অনেক কর্মচারীকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

মানববন্ধন শেষে কর্মচারীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দৈনিক কর্মচারী সমিতির সভাপতি শাহাজান আলী, সদস্য সচিব মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরে মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা।