সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার

Any Akter
মোঃরফিকুল ইসলাম জিলু, সাভার আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪১ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬

সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকায়  বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে থেকে এই বোমাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পায়।

আরও পড়ুন: ময়মনসিংহের যৌনপল্লীর সর্দানী লাভলীর বিরুদ্ধে বিপুল সম্পদ ও নানা অপরাধের অভিযোগ

অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি উক্ত প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় স্থানীয় সূত্রে জানা যায়।

পরে সকালে বিষয়টি পুলিশকে অবহিত করলে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যান।

আরও পড়ুন: সাভারে পরপর বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরক উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

এ বিষয়ে ফার্ড়ি ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি তারা ঘটনাস্থলে আসছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি সকালে শুনতে পেয়েছি। ঘটনাস্থলে আমাদের সভার মডেল থানা পুলিশ আছে। আমার ধারণা মতে জনমনে আতংক সৃষ্টি করার জন্য এই দুষ্কৃতিকারীরা এরকম ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, আমার সিনিয়র স্যারদের অবগত করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া