মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

Sanchoy Biswas
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৫৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ, র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা আক্তার (১১), সুলতানা (১২), জান্নাত (৯), লিয়া (১০) ও মাইমুনা (৯) নামে চার শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আবিদা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম ও মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: নান্দাইলের সরকারি উচ্চবিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

এছাড়াও র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে আসে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং মাদ্রাসার পরিচালক হাফিজুর রহমানসহ দুই শিক্ষিকা ও বাড়ির দুজনসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আরও পড়ুন: সর্বনিম্ন বেতন কাটছাঁটের চেষ্টা হলে রাজপথে নামার হুঁশিয়ারি

মাদ্রাসার প্রধান শিক্ষিকা মোসা. জান্নাত বলেন, তার মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।