জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
রবিবার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে টাউন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ সফল মৎস্যচাষিরা।
সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।





